কবিতা হয়ে

তুমি কবিতা হয়ে
ঝরে পড়,
অবিরাম অবিশ্রান্ত ধারায় ।
আমি শুনি
তোমার বিরহ স্নাত সঙ্গীত।
যতকাল আছে তোমার কথা,
আমি অবাক বিস্ময়ে
জেগে থাকি,
সর্বস্ব ভুলে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

নগ্নতা নিয়ে কথোপকথন