একটি আলকাপ সন্ধ্যায়

একটি আলকাপ সন্ধ্যায় _ রাজেন্দ্র
-----------------------

টাউনহলে সন্ধ্যা নামে
আলোর চাদরে

বিস্ফারিত চোখ
কখনো গোল পর্দার ফাঁকে

কখনো দু মুঠো বাদাম পপকর্ণ
আর ঝালমুড়ির স্বাদে

খুঁজে ফেরে
প্রেমের বৈধতার টাইমপাস

ভদকার ঝাঁঝ
মেরে দেয় মুখের ঝাল

অনায়াসে মেশে মুখ
স্প্রাইটের ছকভাঙা বুদবুদে

চারদিক বেয়ে
নেমে আসে মায়া

পথ ভুলে ঘুরে ফেরে
দেওয়ালের নোনাধরা ছাপ

দলে দলে তোলে ঝঙ্কার
রুদ্রবীণারা তারে তারে

মিশে যায় ঝুমুর গম্ভীরা
খ্যামটা আর আলকাপ

শব্দের মৃত শবে

আর ক্ষমাহীন
দর্শক কলরবে

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

নগ্নতা নিয়ে কথোপকথন